বিএমএ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

0

নিজস্ব প্রতিনিধি :  বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনের ভোট গ্রহণ উৎসবমুখর পরিবেশে চলছে কঠোর নিরাপত্তায় । বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় চট্টগ্র্রামের মিডিয়াপাড়া খ্যাত জামালখানের ঐতিহ্যবাহী খাস্তগীর স্কুলে ভোটগ্রহণ শুরু হয়।

ভোট কেন্দ্রের প্রধান ফটকের ভেতরে দুই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ ম ম মিনহাজুর রহমান ও ডা. ফয়সল ইকবাল চৌধুরী ভোটারদের স্বাগত জানাচ্ছেন। কেন্দ্রের বাইরে দুই প্যানেলের অনুসারীরা দুই পাশে অবস্থান করছে ।

বিএমএ নির্বাচনের ভোট গ্রহণ চলছে
বিএমএ নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ভোটকেন্দ্রের বাইরে জামালখানের এমএ হাশেম চত্বর থেকে শুরু করে পুরো এলাকা ডিজিটাল রাতারাতি ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে। দূরদূরান্ত থেকে প্রাইভেট কার, জিপ নিয়ে নবীন-প্রবীণ চিকিৎসকরা ভোট দিতে আসছেন। করমর্দন, কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময় করছেন তারা। হলুদ আর নীল ক্যাপ, টিশার্ট পরে দুই পরিষদের সমর্থকরা ভোটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। কেউ কেউ হাতে গুঁজে দিচ্ছেন প্রার্থীর ছবিসহ লিফলেট। কেন্দ্রের ভেতরে ও বাইরে সতর্ক অবস্থায় আছেন কয়েকশ র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

বিএনপি-জামায়াতের প্রার্থীবিহীন এ নির্বাচনে স্বাধীনতা চিকিৎসক (স্বাচিপ) পরিষদভুক্ত চিকিৎসকদের দুটি পৃথক প্যানেল নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতারা আশীর্বাদ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.