সিটিনিউজবিডি : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর লাগেজ থেকে সাড়ে ৫ কেজি ওজনের ৪৮পিস স্বর্ণবার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
এসব স্বর্ণবারের বর্তমান বাজার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা। এ ঘটনায় মিফতাহ উদ্দিন নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। এদিকে ওমান থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের ডেপুটি কমিশনার মিনহাজ উদ্দিন পাহলোয়ান বলেন, সোমবার সন্ধ্যা ৬টায় ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে করে চট্টগ্রাম আসেন মিফতাহ উদ্দিন।
তার লাগেজ স্ক্যান করা হলে স্বর্ণের বিষয়টি ধরা পড়ে। লাগেজে থাকা তিনটি চার্জ লাইটের ভেতর থেকে ৪৮ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়।
এদিকে ওমান থেকে আসা একটি ফ্লাইটের যাত্রীর কাছ থেকে ২০টি স্মার্ট মোবাইল ফোন আটক করা হয়েছে বলে জানান মিনহাজ উদ্দিন।
