চট্টগ্রামে বাসচাপায় শিশু নিহত

0

নিজস্ব প্রতিবেদক : নগরীর কোতোয়ালী থানা এলাকায় বাসচাপায় কামরুন নাহার (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আজ (২৪ ডিসেম্বর) শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বাস চালককে আটক করা হয়েছে। আটক করা হয়েছে বাসটিও। নিহত শিশু কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের বাসিন্দা ওসমান গণির মেয়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কোতোয়ালী মোড়ে রাস্তার পাশে অপেক্ষা করছিল তারা। এসময় লালদীঘি থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ‍শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) শাহজাহান জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.