সিটিনিউজবিডি : চট্টগ্রাম নগরীস্থ কুতুবদিয়া সমিতির সাধারণ সভা গত ২৪ ডিসেম্বর বিকেল ৫ ঘটিকায় চট্ট্রগাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সমিতির সভাপতি ডাঃ এ.কে.এম ফজলুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মজিবুল হক ছিদ্দিকী বাচ্চু। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন সমিতির প্রধান উপদেষ্টা সফিউল আলম।
আগামী ১৭-১৮ সালের কার্যকারী কমিটি গঠনে নির্বাচন কমিশনার প্রফেসর ড. কামাল হোসেন, সমিতির সহ-সভাপতি মোহাম্মদ শরীফ, সমিতির ট্রেজারার সাব্বিরুল আলম চৌধুরী, সাবেক সভাপতি এস.এইচ মোক্তার আহমদ, আজীবন সদস্য আবুল কালাম। সমিতির মূল এজেন্ডা ছিল বার্ষিক প্রতিবেদন ও নতুন কার্যকরী কমিটি গঠন করা।
