গীতিকার জর্জ মাইকেল আর নেই

0

বিনোদন : প্রখ্যাত ব্রিটিশ পপ গায়ক জর্জ মাইকেল মারা গেছেন। ৫৩ বছর বয়সে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারে নিজের বাসায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তী শিল্পী। এমন সংবাদই প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে তাঁর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘অতি দুঃখের সঙ্গে আমরা জানাচ্ছি যে আমাদের প্রিয় পুত্র, ভাই এবং বন্ধু জর্জ ক্রিস্টমাসের দিনে শান্তিতে ওপারে পৌঁছেছেন। তার পরিবার গভীর শোকের মধ্যে কাটাচ্ছে।

তবে পুলিশের ধারণা স্বাভাবিক মৃত্যুই হয়েছে জর্জের। ২০১১ সালে নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি। ময়নাতদন্তে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আশির দশকে তরুণ কণ্ঠশিল্পী হিসেবে হোয়াম নামের এক ব্যান্ড দিয়ে ক্যারিয়ার শুরু করা এই তারকা পরবর্তীতে নিজের একক ক্যারিয়ার গড়ে তোলেন। চার দশকের বেশি সময় ধরে মঞ্চ কাঁপানো এই শীর্ষস্থানীয় সঙ্গীত শিল্পী ড্রাগ এবং পুলিশি ঝামেলার কারণে জীবনে বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন। সারাবিশ্বে তার অ্যালবামের ১০০ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে।

‘কেয়ারলেস হুইস্পার’ ছাড়াও তার বিখ্যাত গানের মধ্যে রয়েছে লাস্ট ক্রিস্টমাস, ওয়ান মোর ট্রাই, ওয়েক মি আপ বিফোর ইউ গো এবং ফাদার ফিগার।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.