মাইজভান্ডারী একাডেমীর শিশু কিশোর সমাবেশ ১৩ জানুয়ারী

0

সিটিনিউজবিডি :  বাংলাদেশে প্রবর্তিত একমাত্র ত্বরিকা, “মাইজভান্ডারী ত্বরিকা”র প্রতিষ্ঠাতা গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারী (ক.)’র ১১১তম ওরশ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাস্টের উদ্যোগে ১০ দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে মাইজভান্ডারী একাডেমি কর্তৃক আয়োজিত শিশু-কিশোর সমাবেশ আগামী ১৩ জানুয়ারী সকাল ৯টায় নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় (চট্টগ্রাম) মাঠে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ক্বিরাত, হাম্দ, না’ত, মাইজভান্ডারী গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, কবিতা/ছড়া আবুত্তি চিত্রাংকন, উপস্থিত বক্তৃতা এবং কুইজ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হইবে। প্রতিযোগিতার অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা আগামী ৩০ ডিসেম্বর ২০১৬ এর মধ্যে রেজিস্ট্রশন ফরম সংগ্রহ করতে হবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ৬ জানুয়ারী ২০১৭ইং সকাল সাড়ে নয়টায় নাসিরাাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতার রেজিস্ট্রেশন ফরম প্রাপ্তি স্থানঃ গাউসিয়া হক মনজিল, মাইজভান্ডার শরিফ, চট্টগ্রাম।

মাইজভান্ডারী একাডেমী কার্যালয়, গাউসিয়া হক ভান্ডারী খানকাহ্ শরিফ, বিবিরহাট, চট্টগ্রাম। শিল্পকলা একাডেমী (শফির দোকান), এম এম আলী রোড, চট্টগ্রাম। বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রাম জেলা কার্যালয়, মিমি সুপার মার্কেট সংলগ্ন। বুকমার্ক (বাতিঘর), চেরাগীপাহাড় মোড়, মোমিন রোড, চট্টগ্রাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমান লাইব্রেরী, চট্টগ্রাম।

এ উপলক্ষে এক প্রস্তুতি সভা সম্প্রতি নগরির বিবিরহাটস্থ মাইজভান্ডারী একাডেমীর কার্যালয়ে শিশু-কিশোর সমাবেশ উদযাপন পরিষদের সমন্বয়ক এইচ এম রাশেদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মীর মোহাম্মদ তরিকুল আলম, এম মাকসুদুর রহমান চৌধুরী, মোহাম্মদ শওকত হোসেন, শাহজাদা সৈয়দ আরিফ মঈনুদ্দিন, আছানুল উল্লাহ চৌধুরী বিভন, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ মেজবাহ উদ্দিন, মোঃ আবুল মনসুর, আবদুল বাতেন, ফজলুল হক ফজু, এইচ আর মাহবুব জিকু, শাহজাদা সৈয়দ আদিল মাহবুব আকবরী, নুরুল করিম নুরু, আশরাফ উদ্দিন সিদ্দিকী প্রমুখ। উক্ত প্রতিযোগিতায় প্লে গ্র“প থেকে ১০ম শ্রেণী (সমমান) ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ করে মেধাবিকাশে সুযোগ নেওয়ার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.