মিরসরাইয়ে শীতবস্ত্র বিতরণ করলো ইউ টার্ণ ফ্রেন্ডস ক্লাব
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ২০০৬ ব্যাচ শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ইউ টার্ণ ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে শীত বস্ত্র পেলো ২০০ দরিদ্র ব্যাক্তি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ টার সময় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহাজনহাট স্কুল এন্ড কলেজের ধর্মীয় শিক্ষক এটিএম কায়কোবাদ ও গীতা পাঠ করেন হারাধন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মীর আলম মাসুকের সভাপতিত্বে ও শিক্ষক লাল বাহদুরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী আবুল কাসেম।
এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন, সহকারী শিক্ষক বাবু স্বপন কুমার দাশ, বারইয়াহাট ডিগ্রী কলেজের প্রভাষক দুলাল কান্তি দেবনাথ, শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, ধুম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ইউ টার্ণ ফ্রেন্ডস ক্লাবের সদস্য বিজয় দেবনাথ, সাইফুল ইসলাম, সরোয়ার রায়হান ও সিরাজুল ইসলাম প্রমুখ।
এইসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ঘরে থাকলে ঘর ভাড়া দিতে হয়, এলাকায় জন্ম গ্রহণ করলে এলাকার মানুষের জন্য কাজ করতে হয়।
