চট্টগ্রামে ৮০জন আসামি গ্রেপ্তার

0

সিটিনিউজবিডিঃ চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার দিন ও রাতভর বিশেষ অভিযান চালিয়ে  মামলার ৮০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি আছেন ৭১ জন। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, ‘মঙ্গলবার দিন ও রাতভর জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৭১ জন ও নিয়মিত মামলায় ৯ জনসহ মোট ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’ এছাড়া অভিযান চলাকালে ৪৯ লিটার মদ ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা নাঈমুল হাছান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.