ভোট দেননি, টাকা ফেরত দিন

0

চকরিয়া প্রতিনিধি : কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের এক পরাজিত প্রার্থী ভোটারদের কে দেয়া টাকা ফেরত নিতে এখন ব্যস্ত হয়ে পড়েছেন। ভোটারদের কে বিলি করা টাকা ফেরৎ দেয়ার জন্য প্রতিদিন মোবাইল ফোনে কাউকে না কাউকে বকা ঝকা করছেন বলে অভিযোগ উঠছে।

২৮ ডিসেম্বার ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী, বিএমচর, হারবাং ইউনিয়ন ও পেকুয়া উপজেলার শীলখালী ইউনিয়নের ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নিতে দেখা গেছে অনেক পরাজিত প্রার্থীদের। টাকা নেয়ার পর ও ভোট না দেয়ায় বাকবিতন্ডা হচ্ছে পরাজিত প্রার্থী ও ভোটারদের মধ্যে। ঝগড়াঝাটির এক পর্যায়ে পরাজিত প্রার্থীরা ভোটারদের কে বলতে দেখা গেছে ‘টাকা নিলেন ভোট দিলেন না কেন? উত্তরে ভোটাররাও বলছে ‘টাকা ফেরত নিবেন তো নিবেন, গালি দেন ক্যান।

নাম প্রকাশে অনিচ্ছিুক একাধিক প্রার্থী এ প্রঙ্গে বলেন, ‘প্রতি ইউনিয়নের একজন ভোটারকে ২০ থেকে ৩০ হাজার টাকা করে দিয়েছি। কিন্তু তারা কেউ ভোট দেয়নি। এতবড় মোনাফেকী কেউ করে?’ এনিয়ে জন সম্মুখে প্রকাশ্যে অপমান করেছে অনেককে।’ টাকা নিয়ে বেঈমানী করায় তাদের উচিত আমাদের কাছ থেকে নেয়া টাকা ফেরত দেয়ার। যতক্ষণ পর্যন্ত টাকা ফেরত দেনাই ততক্ষণ পর্যন্ত ভোটারদের ছাড় দেয়া হবে না।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.