পটিয়ায় বর্ণিল উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই

0

পটিয়া প্রতিনিধি : বছরের প্রথম দিন বিনামূল্যে পটিয়ায় বর্ণিল উৎসবে স্কুল শিক্ষার্থীরা নতুন বই হাতে নিল । বর্তমান সরকার টানা অষ্টমবারের মত প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে । রোববার (১জানুয়ারী) সকাল ৯টায় পটিয়া উপজেলার হলরুমে শিক্ষা মন্ত্রণালয় কতৃক ঘোষিত পাঠ্যপুস্তক বিতরণ করেন। উৎসব-২০১৭ বর্নীল সাজে পালন করে উপজেলা থানা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকে বই বিতরণেরর ধারাবাহিকতায় পটিয়া উপজেলায় ও পালন করা হল।
এবার পটিয়া সহ সারাদেশে চার কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীকে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে। পটিয়া উপজেলায় আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে শিশু ও ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্য বই তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জনাব মুহাম্মদ আবুল হাশেম উপজেলা নির্বাহী অফিসার,অধ্যাপক মো: হারুনুর রশীদ মেয়র পটিয়া পৌরসভা,বীরমুক্তিযোদ্ধা আ ক ম শামসুজ্জামান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.