কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : রোববার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় সীতাকুণ্ডেও সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে শিশুদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালন করা হয়। উপজেলার প্রায় প্রতিটি স্কুল,মাদ্রাসার শিক্ষার্থীরা বই নিয়ে বাড়ি ফিরেছে। নতুন বই হাতে পেয়ে নতুন স্বপ্নে বছর শুরু করছে কোমলমতি শিক্ষার্থীরা।
রোববার সকালে সীতাকুণ্ড উপজেলার ৩ নং পশ্চিম সৈয়দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবে উপস্হিত ছিলেন স্হানীয় সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। এছাড়া সকালে হযরত খাজা কালুশাহ(রঃ) প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের হাতে নতুন বই তুলে সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

সীতাকুণ্ড উপজেলা শিক্ষা অফিসার নুরুচ্ছপা জানান,বছরের প্রথম দিনে সীতাকুণ্ডে সরকারী-বেসরকারী,কিন্ডারগার্টে
