অভিনেতা এ আর মন্টু গ্রেফতার

0

বিনোদন : শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে উসকানি ও মদদ দেয়ার অভিযোগে অভিনেতা এ আর মন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আজ (২ জানুয়ারী) সোমবার ভোরে উত্তরার একটি শপিং মলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলা উত্তর ডিবি পরিদর্শক এ এফ এম সায়েদ মন্টুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার ভোরে উত্তরা থানা পুলিশের সহায়তায় মন্টুকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি ডিইপিজেডের পুরাতন জোনে অবস্থিত হোপলুন বিডি লিমিটেডসহ জামগড়া ও গাজীরচট এলাকায় ৮/১০টি পোশাক কারখানার ঝুটব্যবসা নিয়ন্ত্রণ করেন। এ ছাড়া বাইপাইল এলাকার ট্রাকস্ট্যান্ড তার নিয়ন্ত্রণে রয়েছে। তার বিরুদ্ধে শ্রমিক উসকানিসহ আশুলিয়া থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান এই ডিবি পুলিশের উপপরিদর্শক।

গত ১২ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আশুলিয়া শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এসময় পোশাক শ্রমিকরা তাদের বেতন বৃদ্ধিসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। এক পর্যায়ে আশুলিয়ায় ৫৯ কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণা করে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিজিএমইএ। শ্রমিক অসন্তোষের ঘটনায় কারখানা মালিকপক্ষ ও পুলিশ ১০টি মামলা করে। এর মধ্যে ৮টি মামলার বাদী কারখানার মালিকপক্ষ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.