৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

0

অনলাইন ডেস্ক : ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বুধবার পিএসসির ওয়েবসাইটে এ সূচি প্রকাশ করা হয়। আগামী ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হবে। ২০০ নম্বরের লিখিত পরীক্ষার সময় চার ঘণ্টা এবং ১০০ নম্বরের পরীক্ষার সময় তিন ঘণ্টা। পিএসসির তথ্য অনুযায়ী, লিখিত পরীক্ষায় গড় ন্যূনতম পাস নম্বর হবে ৫০ শতাংশ, লিখিত পরীক্ষায় প্রার্থী কোনো বিষয়ে ৩০ শতাংশের কম নম্বর পেলে তিনি ওই বিষয়ে কোনো নম্বর পাননি বলে গণ্য হবে।

পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পরীক্ষা কেন্দ্রে বরাবরের মতো বই-পুস্তক, ব্যাগ. হাতঘড়ি, মোবাইল ফোন, ঘড়ি সদৃশ্য মোবাইল ফোন, ক্যালকুলেটর বা কোনো ধরনের ইলেকট্রনিক যোযোযোগ যন্ত্র আনা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে পিএসসি।

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা পদে ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। গত ৩০ সেপ্টেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। ১ নভেম্বর ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৮ হাজার ৫২৩ জন। এখন তাদের লিখিত পরীক্ষা শুরু হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.