জঙ্গিদের সব কিছুই পুলিশের নেটওয়ার্কের আওতায়- আইজিপি

0

বিশেষ প্রতিনিধি :   পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদ প্রায় নির্মূল হয়েছে; এবার অর্থ ও সহযোগিদের বিরুদ্ধে অভিযান শুরু হবে। নব্য জেএমবির তৎপরতা এখন শূন্যের কোঠায় । জঙ্গিদের সব কিছুই এখন পুলিশের নেটওয়ার্কের আওতায়। বাকি জঙ্গিরাও শিগগির ধরা পড়বে।

আইজিপি আরো বলেন, জঙ্গি মারজান ও সাদ্দামের মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। আজ শনিবার(৭ জানুয়ারী) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সন্ত্রাসবাদের ওপর এক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, দুই জঙ্গির মৃত্যুতে গুলশান হামলার তদন্তে কোনো বাধা আসবে না। সরকারের কাছে সব ধরনের তথ্য রয়েছে। আর কোনো তথ্যের দরকার নেই। গুলশান হামলায় জড়িত বাকিদের গ্রেফতারে আরো জোরালো অভিযান পরিচালনা করা হবে।

গুলশান হামলায় অর্থায়নে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান জড়িত বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.