সুন্দরবনের দস্যু নোয়াবাহিনীর আত্মসমর্পণ

0

সিটিনিউজবিডি :  আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ত্রাস নোয়া দস্যুবাহিনী। শনিবার (০৭ জানুয়ারি) দুপুর ১টায় পটুয়াখালীর কুয়াকাটার রাখাইন মার্কেটের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে তারা আত্মসমর্পণ করেন।

এর আগে শুক্রবার (০৬ জানুয়ারি) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে আত্মসমর্পণ করেন জলদস্যু নোয়া বাহিনীর প্রধান নোয়া মিয়াসহ ১২ সদস্য।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির।আত্মসমর্পণকারীরা হলেন- বাগেরহাট জেলার বাসিন্দা নোয়া বাহিনীর প্রধান বাকি বিল্লাহ ওরফে নোয়া মিয়া (৩৭), মো. মনিরুল শেখ (৩৮), মো. মানজুর মোল্লা রাঙ্গা (৪২), মো. মুক্ত শেখ (৩৭), মো. তরিকুল শেখ (৬০), মো. আকবর শেখ (৪২), মো. কিবরিয়া মোড়ল (৪০), মো. জাহাঙ্গীর শেখ ওরফে মেজ ভাই (৪৮), মো. ইউনুস শেখ ওরফে দুলাল ঠাকুর (৪০), মো. মিলাদুল মোল্লা ওরফে কালু ডাকাত (২৮), মো. মোশারেফ হোসেন (৩৭) ও মো. আল আমিন সিকদার (৫০)।

এদের কাছ থেকে দেশি-বিদেশি ২৫টি আগ্নেয়াস্ত্র এবং এক হাজার ১০৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.