এইচএসসির ফরম পূরণকে কেন্দ্র করে মিরসরাইয় ডিগ্রি কলেজে ভাংচুর, আটক ৪
মিরসরাই প্রতিনিধি : মিরসরাই ডিগ্রী কলেজে এইচএসসি ২য় বর্ষে অকৃতকার্য শিক্ষার্থীও বহিরাগতরা হামলাও ভাংচুর করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ১ টার সময় প্রায় ১০-১৫ জন অকৃতকার্য শিক্ষার্থী ফরম পূরণের সুযোগ না পেয়ে এই হামলা চালায়। এসময় তারা কলেজ অধ্যক্ষের কক্ষ, কলেজের একাডেমিক ভবনের ১০-১২ টি কাচের জানালা ভাংচুর করে। ভাংচুরের খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মিরসরাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ নুরুল আফছার জানান, এইচএসসি’র নির্বাচনী পরীক্ষায় বেশকিছু ছাত্রছাত্রী ৩-৪ বিষয়ে ফেল করে। কিন্তু তারা এসে ফাইনাল পরীক্ষার জন্য ফরম পূরণের সুযোগ দেওয়ার দাবি করে। কলেজ পরিচালনা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী তাদের দাবি রাখতে না পারলে তারা সংঘবদ্ধ হয়ে কলেজের বিভিন্ন কক্ষে ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ভাংচুরের ঘটনার বিষয়ে পরবর্তী করণীয় নিয়ে পরিচালনা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরো জানান, বহিরাগত প্রায় ১০-১৫ জন কলেজ অধ্যক্ষের কার্যালয়, চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনেও ভাংচুর চালায়। এবার এইচএসসির ফরম পূরণে দুই বিষয়ে অকৃতকার্যদেরও সুযোগ দেওয়া হয়। তবে ৩ বা তার অধিক বিষয়ে অকৃতকার্যদের সুযোগ দেওয়া হয়নি এবং পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক তাদের সুযোগ দেওয়া হবে না। ভাংচুরের ঘটনায় মিরসরাই থানা পুলিশ শাকিব, সালা উদ্দিন, মামুন ও রবিনকে আটক করে নিয়ে যায়।
