নিজস্ব প্রতিবেদক::জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রামে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের নানামূখী উন্নয়নের কথা তুলে ধরেন।তিনি বলেন,সরকার সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করার সিদ্ধান্ত নিয়েছে। চট্টগ্রামের আনোয়ারা ও মিরসরাইয়ে ২টি অঞ্চল হচ্ছে।
আলোচনা সভায় বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার নূর-এ- আলম মিনা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবুদ্দিন, মহানগর কমান্ডার মোজাফফর আহম্মদ বক্তৃতা করেন।
মেলায় ৯৫টি সরকারি এবং ১০৭টি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় নিজেদের প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন বার্তা নিয়ে কর্মকর্তা কর্মচারীগণ হাজির হয়েছেন।
এ উপলক্ষে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের নেতৃত্বে নগরীর সার্কিট হাউজ থেকে র্যালী বের হয়ে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
