রাঙামাটি মেডিকেল কলেজের ৩য় বর্ষপূর্তি

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি::রাঙামাটি মেডিকেল কলেজের ৩য় বর্ষপূর্তি ও ১ বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষ্যে আলোচনা সভা, শ্রেণী কার্যক্রম উদ্বোধন ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ই জানুয়ারী) সকালে রাঙামাটি মেডিকেল কলেজ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,শিক্ষার জন্য এসেছ আর সেবার জন্য বের হয়ে যাবা।এই পরিকল্পনা ও চিন্তা চেতনা নিজের মধ্যে ধারণ করতে হবে। রাঙামাটি মেডিকেল কলেজ যখন যাত্রা শুরু করে তখন হাজারো বাধা ও বিপত্তি ছিলো, তবে আজ এই মেডিকেল কলেজ অনেক দূর এগিয়ে গেছে।
তারা আরো বলেন,রাঙামাটি মেডিকেল কলেজের জন্য ২৬ একর জমি ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। ভূমি অধিগ্রহনের পরে এই বছরই মেডিকেল কলেজের কাজ শুরু হবে। এছাড়া কলেজের এই তিন বছরে অনেক দূর এগিয়ে গেছে। নিজস্ব ল্যাবসহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে এখন এই কলেজে। শিক্ষক সংকটও এখন আর নেই। সরকারের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ দেশের সেরা কলেজে পরিণত হওয়া মাত্র সময়ের ব্যপার বলেও মন্তব্য করেন বক্তারা।
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: টিপু সুলতান’র সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।আরো উপস্থিত ছিলেন রাঙামাটি মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ ডা: সামশুল জামান মল্লিক, প্রকল্প পরিচালক ডা: শহিদ তালুকদার, সহযোগী অধ্যাপক রোনক জাহান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.