বঙ্গবন্ধু বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন

0

সিটিনিউজ ডেস্ক :  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের ্উদ্যোগে সংগঠনের সভানেত্রী মিসেস হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে তাঁর চশমা হিলস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে বলেন, ১৬ ডিসেম্বর দেশ হানাদার মুক্ত হলেও হাহাকার ছিল বঙ্গবন্ধু কখন মৃত্যুকূপ থেকে ফিরে আসবেন।

তিনি এসেছিলেন এই দিনে, তার আগে নয়া দিল্লীতে আমাদের মুক্তিযুদ্ধের সহযোদ্ধা ইন্দিরাগান্ধীকে বলেছিলেন আপনার সেনাবাহিনীকে ফিরিয়ে নেবেন কিনা। তাই বঙ্গবন্ধু বাঙালি, বাংলাদেশ ও বঙ্গবন্ধু অভিন্ন সত্তা ইন্দিরা কথা রেখেছিলেন। স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি মহা আনন্দের তবে এই দেশকে জঙ্গীবাদমুক্ত করার জন্য আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।

নারী নেত্রী আঞ্জুমান আরা চৌধুরী আনজী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মমতাজ খান, কাউন্সিলর নীলু নাগ, নাজমা মাওলা, হাসিনা বেগম টুনু, আয়েশা ছিদ্দিকী, মিলি বড়ুয়া, ঝর্ণা বড়ুয়া, মুন্নি জাফর, আয়েশা আলম, শারমীন ফারুক, আয়েশা আলম, আয়েশা, খুরশিদা বেগম, স্বপ্না, লাকী বেগম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.