রাঙামাটি সরকারি কলেজে যুব রেড ক্রিসেন্ট’র সভা

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রেড ক্রিসেন্ট সারা বিশ্বের ২০১টি দেশে আত্ম মানবতার সেবায় কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। যে কোন দূর্ঘটনা, দূর্জয় কিংবা যুদ্ধে যে কোন দলের আহত ব্যাক্তিদের সার্বিক সাহায্য-সহযোগিতা করতে এগিয়ে আসে এই যুব রেড ক্রিসেন্টের সদস্যরা। নিজের আত্মার পরিশুদ্ধ করার লক্ষে বিশ্বের লাখো যুবকরা এই সংগঠনের আন্দোলনের সাথে যুক্ত রয়েছে। এই সংগঠনের মাধ্যমে বিশ্বের লাখো যুবক বিভিন্ন ভাবে অসহায়-দরিদ্রসহ বিভিন্ন ক্ষতির সমুক্ষিণ হওয়া মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে।

রাঙামাটি জেলা যুব রেড ক্রিসেন্ট’র আয়োজেন বুধবার সকালে রাঙামাটি সরকারি কলেজে মিলনায়তনে অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট বিষয়ে অবহিতকরণ সভায় বক্তারা এসব কথা বলেন।

রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর গোলাম কাদের চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের সেক্রেটারি এম. বখতেয়ার উদ্দিন, কার্যনিবার্হী কমিটির সদস্য জসিম উদ্দিন, কলেজের রেড ক্রিসেন্ট উপ কমিটির সদস্য সচিব ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সফিকুল ইসলাম, রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিট অফিসার আজরু উদ্দিন সফদার, যুব কার্যনির্বার্হী কমিটির উপ যুব প্রধান মো: সাইফুল উদ্দীনসহ ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

অবহিতকরণ সভায় বক্তারা আরো বলেন, পাড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকলে শিক্ষার্থীরা বিভিন্ন কিছু সম্পর্কে বাতি জ্ঞান লাভ করতে পারবে। তাদের বিভিন্ন ধরণের অভিজ্ঞতা হবে, যা তারা নিজের জীবনে কাজে লাগাতে পারবে। তাই সকল শিক্ষার্থীর প্রয়োজন পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরণের সামাজিক সংগঠনের সাথে যুক্ত থাকা। যুব সংগঠনের মধ্যে অন্যতম হচ্ছে এই যুব রেড ক্রিসেন্ট। তাই বক্তারা যুব রেড ক্রিসেন্ট’র সাথে যুক্ত থেকে এই আন্দোলনকে আরো সামনে দিকে এগিয়ে নিতে এবং আত্ম মানবতার সেবায় কাজ করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.