কোস্টগার্ডের অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক:: বন্দরে কোস্টগার্ডের জন্য আনা দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বেলা ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার চট্টগ্রামে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে অবতরণ করে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জহুরুল ঘাঁটি থেকে প্রধানমন্ত্রী পতেঙ্গা বোট ক্লাবে যান। সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের জন্য আনা জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমেদ’র কমিশনিং অনুষ্ঠানে যাবেন প্রধানমন্ত্রী।

এরপর দুপুর ২টা ৪০ মিনিটে আবারও বোট ক্লাবে ফিরে দুপুরের খাবার গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বিকেল ৩টায় জহুরুল হক ঘাঁটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

কোস্টগার্ডের জন্য ৯৬৩ কোটি টাকা মূল্যের চারটি জাহাজ আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ইতালি থেকে আনা প্রথম চালানের দুটি অত্যাধুনিক জাহাজ কোস্টগার্ড পূর্বাঞ্চলকে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চট্টগ্রামে সাজ সাজ রব বিরাজ করছে। বন্দরের আশপাশের এলাকাসহ বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.