মাইজভান্ডারী মহাত্মাগণ আমাদের আধ্যাত্মিক দিশারী

0

সিটিনিউজ ডেস্ক :  গাউসুল আযম হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কঃ) এর ১১১তম বার্ষিক উরস শরিফ উপলক্ষে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রথম দিনে মাইজভান্ডারী একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিশু-কিশোর সমাবেশ শুক্রবার ১৩ জানুয়ারি শুক্রবার সকালে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মাইজভান্ডারী একাডেমির সভাপতি চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিশু কিশোর সমাবেশে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, শিশু-কিশোররা আমাদের আগামী দিনের দিশারী। শিক্ষাজীবন থেকে তাদেরকে আলোর পথ ও আদর্শিক পথে উজ্জীবিত করতে পারলে তারা আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। মন্ত্রী বলেন, মাইজভান্ডারী মহাত্মাগণ আমাদের আধ্যাত্মিক দিশারী। তাঁদের জীবনাদর্শের আলোকে শিক্ষার্থীদের ন্যায়বান, সৎ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে হবে। ঐশী গ্রন্থ কুরআর মজিদকে অধ্যয়ন ও চর্চার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, কুরআন মজিদই একমাত্র গ্রন্থ, যা এখনো অবিকৃত রয়েছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থে বিকৃতি ঢুকে পড়লেও কুরআন মজিদ কেয়ামত পর্যন্ত সুরক্ষিত থাকবে বলে স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা রয়েছে।

কুরআনের নির্দেশনা মতো চললে এবং রাসূল (দঃ) এর আদর্শ অনুসরণ করলে শিক্ষার্থীরা আলোকিত ও সমৃদ্ধ হতে পারে বলে মন্ত্রী উল্লেখ করেন। সভাপতির বক্তব্যে চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রজন্ম ও শিক্ষার্থী সমাজের একটি অংশ আজ পথভ্রান্ত হয়ে গভীর অন্ধকারে ডুবে আছে। তাদের সামনে কোনো আদর্শ রাখতে পারছিনা আমরা। দিকভ্রান্ত অবক্ষয়গ্রস্ত এই প্রজন্মের সামনে আদর্শ হিসেবে আধ্যাত্মিক মনীষীদেরকে তুলে ধরতে হবে। মাইজভান্ডারী তরিকা ও দর্শন অনুসরণের মাধ্যমে আমরা সমৃদ্ধ-সফল জীবনের দিকে অগ্রসর হতে পারি। এর আগে গত সপ্তাহে হামদ, না’ত, ক্বেরাত, মাইজভা-ারী গান, রবীন্দ্র-নজরুল সংগীত, কুইজ ও উপস্থিত বক্তৃতাসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গতকাল শিশু-কিশোর সমাবেশের মাধ্যমে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ। সমাবেশে অতিথি ও আলোচক ছিলেন সাবিহা নাহার মুছা এম পি, জিপি এডভোকেট নাজমুল আহসান, শাহানশাহ সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাষ্টের সচিব এ এন এম এ মোনিন, ডঃ মুহাম্মদ সাইফুদ্দিন, মাসিক আলোকধারার ভারপ্রাপ্ত সম্পাদক গবেষক মুহাম্মদ ওহীদুল আলম, শিক্ষাবিদ আনোয়ারা আলম, অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম। শিশু-কিশোর সমাবেশে শাহানশাহ চত্বর, দেলা ময়না বিজ্ঞান স্টলসহ বিভিন্ন স্টলে প্রচুর শিক্ষার্থীর ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশ স্কাউটস, রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা এতে অংশ নেয়।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি শিশু-কিশোর সমাবেশের বাড়তি আকর্ষণ ছিলো। খুদে শিল্পী ইসরাত, মারিয়া, আনিকা ও ফারিয়া যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করে। বাদে জুমায় বিকালে অধিবেশনে মাইজভা-ারী গান, কাওয়ালিসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা বেশ উপভোগ্য গড়ে ওঠে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.