আফগানিস্তানে বোমা হামলায় নিহত ৭

0

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে অন্তত সাত বেসামরিক লোক নিহত হয়েছে। রবিবার পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এ ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘সকালে নানগড়হার প্রদেশের পাচিরাগাম জেলার বারগোলি গ্রামের রাস্তার পাশে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার শত্রুদের পেতে রাখা বোমার ওপর দিয়ে একটি বেসামরিক গাড়ি যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সাত বেসামরিক লোক নিহত ও অপর দুই জন আহত হয়েছে।’

মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো গ্রুপ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে তালেবান এ হামলা চালিয়েছে। সূত্র: খামা প্রেস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.