শহিদুল ইসলাম, উখিয়া (কক্সবাজার)::৩৪ বিজিবির আওতাধীন বালুখালী ও মরিচ্যা যৌথ চেকপোষ্টের মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ নিম্ন মানের সিগারেট জব্দ করেছে বিজিবি।জব্দকৃত সিগারেটের দাম আনুমানিক ২লক্ষ ৫৪ হাজার ৫শ টাকা।
রবিবার(১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে এ সিগারেট পুড়ানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, মরিচ্যা চেকপোষ্টের সুবেদার সাদেক আলী, বিট কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, ইউপি সদস্য নজির আহাম্মদ, ইউপি সদস্য আব্দুল্লাহ বিদুৎ ও ব্যবসায়ী মোঃ মাসুদ। জব্দকৃত ৫০৯০ প্যাকেট বার্মিজ মারবেল সিগারেট পুড়ানো হয়।
