ফিল্মফেয়ারে সেরা আমির ও আলিয়া

0

বিনোদন : গতকাল (১৪ জানুয়ারি) রাতে মুম্বাইয়ের এনএসসিআই ডোমে অনুষ্ঠিত হয়েছে বলিউডের সবচেয়ে মর্যাদাকর অ্যাওয়ার্ড হিসেবে স্বীকৃত ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ৬২তম আসর। এবারের আসরে সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের জনপ্রিয় তারকা শাহরুখ খান ও করণ জোহর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের প্রথম সারির প্রায় সব তারকা।

বলিউডের অস্কার’তুল্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬২তম আসরের শীর্ষ চারটি পুরস্কারের তিনটিই জিতেছে ‘দঙ্গল’। সবচেয়ে বড় পুরস্কার সেরা চলচ্চিত্র পেয়েছে এটাই। সিনেমাটিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন আমির। এ ছাড়া সেরা পরিচালকের পুরস্কারও পেয়েছেন দঙ্গল নির্মাতা নিতেশ তিওয়ারি। উড়তা পাঞ্জাব সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট। বিজয়ীদের দেওয়া হয়েছে ‘ব্ল্যাক লেডি’।

এদিকে সমালোচকদের পছন্দে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি পেয়েছে ‘নীর্জা’। এ ছবির সুবাদে কেতাদুরস্ত তারকা ও স্পষ্টবাদী সোনম কাপুর অবশেষে ফিল্মফেয়ার জিতলেন। এর আগে চারবার মনোনয়ন পেলেও খালি হাতে ফিরতে হয়েছিলো তাকে। তবে এবার ৩১ বছর বয়সী এই অভিনেত্রী সমালোচকদের পছন্দে সেরা অভিনেত্রী হয়েছেন ‘নীর্জা’র জন্য। ছবিটিতে ২৩ বছর বয়সী সাহসী বিমানবালা নীর্জা ভানোতের চরিত্রে হৃদয়ছোঁয়া অভিনয় করেছেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ‘রাঞ্ঝানা’র পরিচালক আনন্দ এল রাই।

ব্ল্যাক লেডি ট্রফি গ্রহণের পর নীর্জা ভানোতের পরিবারকে ধন্যবাদ দেন সোনম। অনিল কাপুরের কন্যা হিসেবে গর্ব করার কথাও উল্লেখ করেন তিনি। সমালোচক পছন্দে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন শহিদ কাপুর (উড়তা পাঞ্জাব) ও মনোজ বাজপেই (আলিগড়)।

শনিবার (১৪ জানুয়ারি) মুম্বাইয়ে যশরাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এ অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর ফাঁকে ফাঁকে ছিলো তারকাদের জমকালো নাচ-গান। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেছেন শাহরুখ খান ও করণ জোহর।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.