শীতার্তদের পাশে দাঁড়ান:সামশুল

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি:: পরিকল্পনা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য  সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, আমাদের আশে পাশে অসহায় শীতার্ত যারা রয়েছে তাদের পাশে দাঁড়িয়ে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকল সচেতন মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।

তিনি শনিবার(১৪ জানুয়ারি) চট্টগ্রামের পটিয়ার ধলঘাট ও দক্ষিণ ভূর্ষি ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার গরবী-দু:খী অসহায় মানুষের সরকার। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের সার্বিক উন্নয়নের চিত্র পাল্টে গেছে। যারা ধারাবাহিকতায় পটিয়ায় ইতিমধ্যে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে।

ধলঘাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাষ্টার প্রবোধ রায় চন্দনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আকম সামশুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি আলমগীর খালেদ, ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন, এম এজাজ চৌধুরী, আবদুর রহিম, আলী আহমদ বাবুল, জহিরুল ইসলাম শানু, রবিউল হোসেন রুবেল, পঙ্কজ চক্রবর্ত্তী, আবু তাহের, মো: সেলিম, ফরিদুল আলম, মো: সাইফু, বদিউল আলম তুষার, জামাল উদ্দিন আকবর, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী, ছাত্রনেতা এম.এ আজিজ, মানিক, শুভ দে, সাব্বির, প্রিয়ম প্রমুখ। পরে দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ¦ সামশুল হক চৌধুরী। এ উপলক্ষে ইউনিয়ন আ’লীগ সভাপতি মিহির চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.