জামিন পেলেন কল্যাণ

0

সিটিনিউজ ডেস্ক : প্রথম আলোর ফটোসাংবাদিক জিয়া ইসলামকে গাড়িচাপা দেয়ার মামলায় জামিন পেলেন মডেল ও অভিনেতা কল্যাণ কোরাইয়া।
সোমবার ঢাকা মহানগর হাকিম কায়সারুল ইসলামের আদালত তার জামিন মঞ্জুর করেন। এদিন কল্যাণের আইনজীবী জামিনের আবেদন করলে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, সোমবার মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে রাজধানীর পান্থপথে গাড়িচাপায় গুরুতর আহত হন জিয়া। পরে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
পরে অবস্থার উন্নতি না হলে মঙ্গলবার তাকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মঙ্গলবার রাতে প্রথম আলোর নিরাপত্তা ব্যবস্থাপক মেজর (অব) সাজ্জাদুল কবীর বাদী হয়ে কলাবাগান থানায় কল্যাণের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় অভিনেতা কল্যাণকে গ্রেফতার দেখানো হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.