হেফাজতে ইসলাম লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা পুড়িয়েছে

0

সিটিনিউজবিডি  :   ইসলাম অবমাননার দায়ে প্রাক্তন মন্ত্রী লতিফ সিদ্দিকীর কুশপুত্তলিকা পুড়িয়েছে হেফাজতে ইসলাম এবং ফাঁসির দাবিতে শুক্রবার কর্মসূচি পালন করে সংগঠনটি। রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পরে মিছিল বের করে দলটি নেতা-কর্মীরা।

মিছিলটি পল্টন মোড় অতিক্রম করার সময় পুলিশি বাধার মুখে পড়ে। সেখানেই তারা লতিফ সিদ্দিকীর কুশপুতুল দাহ করে।

এ সময় হেফজতের কর্মীরা ‘লতিফ সিদ্দিকীর ফাঁসি চাই’ স্লোগান দিতে থাকে। পরে মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে আবার বায়তুল মোকাররমের দিকে গিয়ে শেষ হয়।

এদিকে নির্ধারিত কর্মসূচি পালন করতে শুক্রবার সকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে থেকে হেফাজতের সমর্থকরা বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে থাকে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বায়তুল মোকাররম এলাকায়।

এদিকে আগামী ১৭ রমজানে আবারও বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.