চট্টগ্রামে রাজপথেই ময়লার ভাগাড়

0

গোলাম সরওয়ার : চট্টগ্রাম মহানগরীতে রাজপথেই ময়লার ভাগাড়। নবনির্বাচিত মেয়র দায়িত্ব গ্রহন না করায় ভারপ্রাপ্ত মেয়র দায়িত্ব পালন করছেন। আবাসিক ও বানিজিক প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহ করে তা ফেলা হচ্ছে নগরীর মূল সড়কগুলোতে। এতে করে নাগরিক জীবনে ভোগান্তি আরো বাড়িয়েছে পবিত্র রমজানে রোজাদারদের।

সঠিক সময়ে ময়লাগুলো সরিয়ে না নেওয়ায় মানুষের পথ চলতে কষ্ট হচ্ছে। বড় বড় সড়কে নির্ধারিত কনটেইনার বসানো হলেও মানুষ ময়লা ফেলে কনটেইনারের বাহিরে। জন সচেতনার অভাবে মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। নগরীর বটালীরোড, ষ্টেশন রোড, সফিনা হোটেলের সামনে, চকবাজার, পাঁচলাইশ,আলমাস সিনেমা হলের সামনে , আগ্রাবাদ কর্মাস কলেজের সামনে একাধিক স্হানে জমে থাকে ময়লার ভাগাড়।

নির্বাচিত জনপ্রতিনিধিগণ ক্ষমতা গ্রহনে বিলম্ব হাওয়াতে সিটি কর্পোরেশনের কর্মকতা-কর্মচারীদের খামখেয়ালী পনা ও দায়িত্বর্হীনতা নগরী ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.