সিটিনিউজ ডেস্ক : শাহ্ আমানত হজ্ব কাফেলার চেয়ারম্যান প্রতিথযশা আলেমে দ্বীন আমিরুল হুজ্জাজ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী গত ১৪ জানুয়ারি শনিবার দিনগত রাত ২ টা ২০ মিনিটে চমেক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ৫ ছেলে, ৬ মেয়ে, জামাতা, নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ১৫ জানুয়ারি রোববার বিকাল সাড়ে ৪ টায় তাঁর নামাজে জানাজা বায়েজিদ ওয়াজেদিয়া চত্বরে অনুষ্ঠিত হয়।
নামাজে জানাজায় ইমামতি করেন মরহুম ওয়াজেদীর বড় ছেলে আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন। আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী জীবদ্দশায় ৪০/৪২ বার পবিত্র হজ্ব ও ওমরা আদায় করেন। তিনি আজীবন হাজীদের খেদমতে, দ্বীন-সুন্নিয়ত প্রচারে ও জনকল্যাণে নিবেদিত ছিলেন। ১৯৭৮ ও ১৯৭৯ সনে বাংলাদেশ সরকারের ব্যবস্থাপনায় হোসাইন শহীদ সালাহউদ্দিন নামক পানির জাহাজে করে হজ্ব গমনকারীদের মুয়াল্লিমের দায়িত্ব পালন করেন তিনি। শত বছর প্রাচীন ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার তিনি শিক্ষক ছিলেন।
একজন বক্তা হিসেবেও তিনি সুপরিচিত। আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর নামাজে জানাজায় বিশিষ্ট ওলামায়ে কেরাম, রাজনীতিবিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নামাজে জানাজার আগে পরিবারের পক্ষে বক্তব্য দেন শাহ্ আমানত হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইয়াছিন।
তাঁর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী, পীরে তরিকত আল্লামা মুফতি ইদ্রিচ রজভী, চট্টগ্রাম সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন, সিডিএ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুচ ছালাম, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খুল হাদিস আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী, পীরে তরিকত আল্লামা আজিজুল হক আলকাদেরী, বি.এম.এ’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, আল্লামা মুফতি সৈয়দ অছিয়র রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম.এ. মান্নান ও মহাসচিব মাওলানা এম এ মতিন, সৈয়দবাড়ী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দোল্লা, পীরে তরিকত আল্লামা খায়রুল বশর হক্কানী, আহলে সুন্নাত সম্মেলন সংস্থা ওএসি’র সাধারণ সম্পাদক আল্লামা কাজী মুঈন উদ্দীন আশরাফী, গাউসিয়া কমিটি বাংলাদেশ এর চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ, অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশেমী, আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটির সদস্য সচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আঞ্জুমানে রজভীয়া নুরীয়ার চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরী, আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা কাজী ছাদেকুর রহমান হাশেমী, রাজনীতিবিদ মাওলানা স উ ম আব্দুস সামাদ, রাঙ্গুনিয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ্, কাউন্সিলর কফিল উদ্দিন খান, অধ্যক্ষ আল্লামা এস.এম. ফরিদ উদ্দিন, আঞ্জুমানে আশেকানে মুস্তফা (দ.) বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ আহমদ চৌধুরী, অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ্ মুহাম্মদ ফরিদ উদ্দিন, আল্লামা শাহ্ নুর মোহাম্মদ আলকাদেরী, পীরে তরিকত আল্লামা কাজী শাহেদুর রহমান হাশেমী, অধ্যক্ষ আল্লামা ইসমাইল নোমানী, অধ্যক্ষ আল্লামা আবুল কালাম আমিরী, রাজনীতিবিদ আলহাজ্ব মুজিবুল হক শুক্কুর এবং ইসলামী ফ্রন্ট, গাউছিয়া কমিটি বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী যুবসেনা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রমুখ নেতৃবৃন্দ।
