নিজস্ব প্রতিনিধি : মানুষের জন্য ধর্ম। ধর্ম বিভাজনে মানুষেরা স্ব স্ব ধর্ম পালন করার জন্য সৃষ্টিকর্তার নির্দেশনায় এক মহাসত্য “সবার উপরে মানুষ সত্য” বিষয়টিকে উর্ধ্বে রেখে যে অসাম্প্রদায়িক চেতনার উদ্রেক তা জ্ঞান বুদ্ধি ও বোধের সু-সমন্বয় করে বলে মানুষ শ্রেষ্ঠ জীব হিসেবে চিহ্নিত। ধর্ম একটি কৌশল। কৌশলীভাবে মানুষ যখন সংযম করবে, সাধনা করবে, তখন সে ধর্মভীরু হবে। ধর্ম শাষন তাকে সহযোগীতা করবে। ফলে এরা সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে ঐক্যতা অর্জনে সক্ষম হবে।
ন্যায় অন্যায় পার্থক্য করার সুযোগ এখানে আর ন্যায়-অন্যায় পার্থক্য হয়ে গেলে অসাম্প্রদায়িকতা চেতনায় একটি অভূতপূর্ব পরিবেশ গড়ে উঠবে। মানুষের বিবেক যদি এটি বাধ্য বাধকতায় ধাবিত করা হয় তাহলে আমরা ধর্মীয় বাধ্যবাধকতায় একটি অসাম্প্রদায়িকতা জাতি গঠনে সহায়ক হবে। বাংলাদেশের প্রবর্তিত একমাত্র ত্বরিকা। ত্বরিকা-ই মাইজভান্ডারীর প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক.) এর ১১১ তম ওরশ শরীফ উদযাপনের অংশ হিসেবে তাঁর মহান অসাম্প্রদায়িক মতাদর্শ প্রতিপালনে নিবেদিত প্রতিষ্ঠান মাইজভান্ডারী একাডেমীর ব্যবস্থাপনায় গত ১৬ জানুয়ারি নগরীর থিয়েটার ইনষ্টিটিউট মিলনায়তনে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সম্মিলন- ২০১৭ উদযাপনে অসাম্প্রদায়িকতা একটি ধর্মীয় বাধ্যবাধকতার গুরুত্ব ও পর্যালোচনার বিষয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামিয়া ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের পরিচালক আবুল হায়াত মুহাম্মদ তারেক একথা বলেন।
চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের প্রফেসর ও অনুষ্ঠানের সমন্বয়ক ড. মোঃ হেলাল উদ্দিন স্বাগত ভাষন, ড. সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে চবি’র রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, তুলসীধাম মোহন্ত মহারাজ অধিপতি ঋষিধাম শ্রীমৎ দেবদীপ মিত্র চৌধুরী পুরী, চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আরবী বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দ, গাউছিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রামের চেয়ারম্যান আলহাজ্ব মওলানা পেয়ার মোহাম্মদ, চট্টগ্রাম অখন্ডবাঙালীর সাধারণ সম্পাদক ধনঞ্জয় বর্ধন, বাংলাদেশ বাঙালী আদিবাসী ইউনিট প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া, থিরাং ধর্মপল্লী পুরোহিত পালক ফাদার নেইনার্ড।
শুরুতে কোরআন তেলোয়াত করেন মাওলানা মুজিবুল হক শিক্ষার্থী ইসলামিক স্টাডিস চ.বি। গীতা পাঠ করেন লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই অধ্যক্ষ সূর্যগিরি আশ্রম। ত্রিপিটক পাঠ করেন জ্যোতি রক্ষিত ভিক্ষু আবাসিক ভিক্ষু চট্টগ্রাম বৌদ্ধ বিহার। বাইবেল পাঠ করেন ফাদার লেইনার্ড, পালক পুরোহিত থিয়াং ধর্মপল্লী। উক্ত অনুষ্ঠানে SZHM Trust এর তথ্যচিত্র প্রদর্শিত হয়।
