সীতাকুণ্ডে সড়ক দুঘর্টনায় লরী চালক নিহত : আহত ২

0
কামরুল ইসলাম দুলু :  সীতাকুণ্ডে সড়ক দুঘর্টনায় মোঃ শাহ্ জাহান (সাজু) (২৬) এক ড্রাইভার নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর গাড়ির ড্রাইভার ও সহকারী। আজ মঙ্গলবার ভোরে উপজেলাধীন বারআউলিয়া আমিন উল্ল্যাহ পেট্রোল পাম্পের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত ড্রাইভার শাহজাহান নোয়াখালী জেলার সেনবাগ থানার গুনু দফাদারের বাড়ীর জয়নাল আবেদীনের পুত্র।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি, ছালেহ্ আহম্মদ পাঠান জানান, উপজেলাধীন বারআউলিয়া আমিন উল্ল্যাহ পেট্রোল পাম্বের সামনে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভোর রাতে চট্টগ্রাম মুখী চট্টমেট্রো-ড-৮১-১৫৬৯ একটি লরি রাস্তার মাঝখানে নষ্ট হয়ে পড়ে। একই মুখী একটি কভার্ড ভ্যান ফিরোজপুর-ট-১১-০২৩২ পিছন থেকে স্ব-জোড়ে ধাক্কা দেয়। এতে কভার্ড ভ্যানটিতে থাকা ড্রাইভার ও হেলপার গুরুত্বর আহত হয়।
অপর দিকে লরীতে থাকা ড্রাইভার ঘটনাস্থলে মারা যায়। আহত দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। গাড়ি দুইটি আটক আছে।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.