নিজস্ব প্রতিবেদক::‘প্রজন্ম বঙ্গবন্ধ’ু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি ও চট্টগ্রাম জেলার উদ্যোগে আগামীকাল ১৯ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন সম্মুখস্থ বঙ্গবন্ধু চত্ত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সেবিকাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম নাসির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ উমর ফারুক ও চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস.এম শফিউল আজম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রজন্ম বঙ্গবন্ধুর চট্টগ্রাম জেলা প্রধান সমন্বয়কারী লায়ন আব্দুস সালাম। উক্ত অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য ‘প্রজন্ম বঙ্গবন্ধু’ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস,এম, রফিকুল ইসলাম ও সাধারন সম্পাদক আবু মনসুর বিনীত অনুরোধ জানিয়েছেন।
