ঘরে বসে থেকে আন্দোলন করা যায় না:কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: বিএনপির রাস্তায় নামার কোনো যোগ্যতা নেই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলনের ঘোষণা দিয়েছে, ভালো কথা। তাহলে মাঠ নামতে হবে। ঘরে বসে থেকে আন্দোলন করা যায় না।

বুধবার দুপুরে রাজধানীর মিরপুরে রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরাও আন্দোলন করেছি, রাজপথে নেমেছি। আমরা কিন্তু ঘরে বসে থাকিনি। তাই বিএনপির লিস্ট অনুযায়ী পাঁচশো ৯৫ জন আগে রাজপথে নামুন। সাধারণ মানুষের রাজপথে নামার ইচ্ছে নাই। আপনাদের নামতে হবে।

তিনি বলেন, সব ব্যাপারে বিএনপির সংশয় কাজ করে। আসলে বিএনপি সংশয় ব্যাধিতে ভুগছে। এ কারণেই সবকিছুতে তাদের এত সংশয়।

বিএনপির সাথে সংলাপে বাসা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বসার প্রয়োজন হলে বসবো। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছে বিএনপি। বিএনপি বলেছে তারা খুশি। এর মধ্যে এমন কি হলো তারা অখুশি প্রকাশ করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.