ভারতে হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম

0
সিটিনিউজ ডেস্ক:: বিশ্বের বৃহৎ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ শুরু করেছে ভারত। এই স্টেডিয়ামে এক লাখ ১০ হাজার দর্শক বসে খেলা দেখার সুযোগ পাবেন। স্টেডিয়ামটি বানাতে ভারতের খরচ পড়বে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার।
 দর্শক-আসনের পাশাপাশি অন্যান্য সুযোগ-সুবিধার দিক থেকে বিশ্বের এক নম্বর স্টেডিয়াম হবে গুজরাটের আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম। আগামী দু’বছরের মধ্যেই গোটা বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে পরিণত হবে মোতেরা।
 এই স্টেডিয়ামের সংস্কারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে এল অ্যান্ড টি সংস্থাকে। স্টেডিয়ামের মোট দর্শকাসন ৪৯ হাজার থেকে বাড়িয়ে করা হচ্ছে ১ লাখ ১০ হাজার, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম মেলবোর্ন ( ১ লাখ দর্শকাসন) এর থেকেও বেশি।
 ২০১১ বিশ্বকাপের সময় সংস্কারের পর ইডেনের দর্শকাসন কমে ৬৬ হাজারে দাঁড়ায়। শুধু দর্শকাসন সংখ্যা বাড়ানোই নয়, ৭৬টি কর্পোরেট বক্স, ৪ টি ড্রেসিংরুম এবং অলিম্পিকের পরিকাঠামো অনুযায়ী একটি বিশাল সুইমিং পুলও তৈরি হচ্ছে নতুন স্টেডিয়ামে।
 স্টেডিয়াম এবং পার্কিং এরিয়া নিয়ে মোট ৬৩ একর জমিতে তৈরি হচ্ছে নতুন মোতেরা। এছাড়া স্টেডিয়ামে কোনো পিলার থাকছে না, যাতে দর্শকদের খেলা দেখতে কোনো সমস্যা না হয়।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.