শেষটা ভালো দেখেতে চান হাথুরু

0

সিটিনিউজ ডেস্ক:: বিদেশের মাটিতে প্রথম ইনিংসে ৫৩৯। একটি ডাবল সেঞ্চুরি। একটি দেড়শ রানের ইনিংস। সঙ্গে তিনটি অর্ধশতক। এমন শুরুর পরও ওয়েলিংটনে হার দেখতে হয়েছে বাংলাদেশকে। কোচ হাথুরুসিংহ বলছেন, দ্বিতীয় টেস্টে সুন্দর আর সাজানো শুরুর পর শেষটাও ভাল করতে চাইবে তার দল।

২০ জানুয়ারি থেকে শুরু হবে সফরের দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে আজ অনুশীলনে এসে এসব কথা বলেন বাংলাদেশ দলের প্রধান কোচ।

‘আমরা বেসিন রিজার্ভের ইতিবাচক ও ভালো দিকগুলোর কথা ভাবছি। আমার মনে হয় ঐ ম্যাচের ভালো দিকগুলো আমরা নিতে পারি।’ মন্তব্য করে হাথুরু বলেন, ‘ভুলে গেলে চলবে না বেসিন রিজার্ভে আমরা প্রথম চারদিন এগিয়ে ছিলাম। চতুর্থ দিনের শেষ আধঘণ্টা আর শেষ দিনটুকুই আমরা পিছিয়ে পড়েছি। না হয় বাকি সময় আমাদেরই নিয়ন্ত্রণ ছিল।’

হাথুরুসিংহের ধারণা, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের পিচও বেসিন রিজার্ভের মতই হবে, ‘আমার মনে হয় ক্রাইস্টচার্চের উইকেটও তেমনি হবে। এখানেও ঠিক বেসিন রিজার্ভের অ্যাপ্রোচটাই আশা করবো। যদি আগে ব্যাট করতে পারি তাহলে আমাদের ব্যাটিং অ্যাপ্রোচ ঠিক তেমনই থাকবে। তবে একটা কথা, আমরা যদি এমন সুন্দর আর সাজানো শুরু করতে পারি, তাহলে এবার লক্ষ্য থাকবে যে করেই হোক শেষটা ভালো করা।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.