৯ম ওয়েজবোর্ড ঘোষণা না হলে দুর্বার আন্দোলন

0

নিজস্ব প্রতিবেদক::গণমাধ্যমের সাংবাদিকদের জন্য ৯ম ওয়েজবোর্ড ঘোষণা ও বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করা না হলে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
বুধবার (১৮জানুয়ারী) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন(বিএফইউজে)এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন(সিইউজে) এ সমাবেশের আয়োজন করে।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি শহিদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোসতাক আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেস কাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের অর্থ সম্পাদক উজ্জল কান্তি ধর, সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য মো. ফারুক, সিইউজের সাবেক যুগ্ম সম্পাদক ম শামসুল ইসলাম, সুপ্রভাত ইউনিটের প্রধান স ম ইব্রাহীম, কর্ণফুলী ইউনিটের প্রধান মোহাম্মদ আলী পাশা, পূর্বদেশ ইউনিট প্রধান বাবুল চৌধুরী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেদ মাহমুদ, সিইউজের সদস্য ইফতাখারুল ইসলাম, অনিন্দ্য টিটো, প্রিতম দাশ, আবদুর রউফ পাটোয়ারী প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা দেশ গঠনের জন্য কাজ করে। তাই তাদের রুটি রুজির জন্য সরকারকে এগিয়ে আসা উচিত। কিন্তু মহামান্য রাষ্টপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতিসত্ত্বেও তথ্যমন্ত্রী ৯ম ওয়েজ বোর্ড ঘোষণা করতে গড়িমসি করছেন। তথ্যমন্ত্রীর এহেন আচরণে সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ হয়ে উঠেছে। অবিলম্বে ৯মওয়েজবোর্ড ঘোষণা করা না হলে দাবী আদায়ের জন্য চট্টগ্রামের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
উল্লেখ্য সমাবেশে সংহতি প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব, চট্টগ্রাম ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।

এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.