নকল স্বর্ণ বিক্রেতা সক্রিয়,ধরা ছোঁয়ার বাইরে প্রতারক চক্র

0

পটিয়া প্রতিনিধি::‘বিপদে আছি,এক টুকরা সোনা আছিল, সেটা বিক্রি করতে চাই..!! এমন মর্মাহত অসহায় কথার ফুলঝুরি দিয়ে হাজির হয় একটি প্রতারক চক্রের মহিলা। কৌশলে দোকানদারের কাছে কিছু স্বর্ণ বিক্রি করতে। এভাবেই মুলত চক্রের কাজ করার কৌশল।

এমন একটি ঘটনা ঘটে গতকাল ১৮ই জানুয়ারী রাত ৮টার সময় কর্ণফুলী খোয়াজনগরের ডায়মন্ড জুয়েলার্স এ। যদিও দোকানদার বেশ দক্ষ ছিলো বিধায় ফাঁদে ফেলতে পারেনি। পরে চাপের মুখে মহিলা সব স্বীকার করে। এমনকি কান ধরে ১০০বার  উঠবস করিয়ে দোকানের মালিক মহিলাটিকে ছেড়ে দেয়।

অভিযোগসুত্রে জানা যায়, এভাবে দীর্ঘদিন যাবৎ পটিয়া শহরের প্রতিটি বাজারে নকল স্বর্ণ দেখিয়ে জনবহুল বিভিন্ন এলাকায় প্রতারণা করে আসছে একটি সংঘবদ্ধ  প্রতারক চক্র। যদিও এখনো পর্যন্ত তার মুল চক্রটি ধরা ছোয়ার বাহিরে।

উপজেলার খোয়াজনগর,কলেজবাজার,শিকলবাহা,শান্তিরহাট,ইছানগর,ব্রিজঘাট,বাসস্টেশন ইত্যাদি জায়গায় চক্রটি সক্রিয়।

চট্রগ্রাম জেলার বিভিন্ন স্থানে স্বর্ণ প্রতারকদের অপতৎপরতার খবরের ভিত্তিতে গোয়েন্দা দল স্বর্ণ প্রতারকদের আটক করতে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে আসছে বলে ও সংশ্লিষ্টসুত্রে জানা যায়। তবে এখনো পর্যন্ত সিন্ডিকেট দলটি সুরক্ষিত রয়েছে বলেও অভিযোগ করেন শাহজালাল জুয়েলার্স এর মালিক শিমুল শীল।

এ বিষয়ে আজিমপাড়া সৈন্যেরটেক স্বর্ণমিতা জুয়েলার্স  এর মালিক ও কর্নফুলি জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক রুপম জানান, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে নারীদের সঙ্গে স্বর্ণের বার বিক্রি নিয়ে প্রতারণা, নকল সোনা বিক্রিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতারকদের মাঝেমধ্যে আটক করলেও মূলোৎপাটন সম্ভব হচ্ছেনা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.