ঘরের মাঠে রিয়ালের হার

0

খেলাধুলা : ফের ব্যর্থ রিয়াল। ছয় মিনিটের নাটকীয়তায় তাদেরই মাঠে হারিয়ে দিল সেল্তা দে ভিগো। স্বাগতিকদের চমকে দিয়ে ২-১ গোলে জিতেছে সেল্তা। ঘরের মাঠের এই হারে কোপা দেল রের সেমি-ফাইনালে ওঠার পথে পিছিয়ে পড়লো রিয়াল। টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার পর রোববার লিগে সেভিয়ার বিপক্ষে শেষ পাঁচ মিনিটে এলোমেলো হয়ে হেরে বসার ধাক্কা রিয়ালের আত্মবিশ্বাস নাড়িয়ে দিয়েছিল।

বুধবার ম্যাচের শুরু থেকে তার প্রভাব ছিল স্পষ্ট। নিজেদের মধ্যে বোঝাপড়ার ঘাটতিতে ভুল পাসের ছিল ছড়াছড়ি। বারবার নিজেদের গুছিয়ে আক্রমণে ওঠার চেষ্টা করলেও ওই ভুল পাসেই সব শেষ হয়ে যাচ্ছিল। গোলশূন্য প্রথমার্ধের পর প্রথমে ইয়াগো আসপাসের গোলে পিছিয়ে পড়ার পর মার্সেলোর ভলিতে সমতায় ফিরেছিল রিয়াল। কিন্তু পরক্ষণেই জয়সূচক গোলটি করেন জনি কাস্ত্রো।

এখানে হারলেও আগামী বুধবার সেল্তার মাঠে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকছে ইউরোপ চ্যাম্পিয়নদের।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.