ধোনি-যুবরাজের জোড়া সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ ৩৮১

0

খেলাধুলা : হার্ড হিটার যুবরাজ সিং ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩৮২ রানের বিশাল টার্গেট দিলো ভারত। বৃহস্পতিবার কট্টকের বারাবতি স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে যুবরাজের ১৫০ ও ধোনির ১৩৪ রানের উপর ভর করে ৩৮১ রান করে ভারত।

ইংল্যান্ডের পক্ষে চারটি উইকেট নেন ক্রিস ওকস। এছাড়া দুই উইকেট পান প্লাঙ্কেট।

ওয়ানডেতে প্রায় ছয় বছর পর সেঞ্চুরি করলেন যুবরাজ। ক্যারিয়ারের ১৪তম ওয়ানডে শতক করতে তিনি বল খেলেন ৯৮টি। সেঞ্চুরির পরও চালিয়ে যান ব্যাটিং তান্ডব। শেষ পর্যন্ত ১৫০ রানে থামেন তিনি।

তাকে যোগ সঙ্গ দেন কোহলির কাছে অধিনায়কত্ব ছেড়ে দেওয়া ধোনি। যুবরাজ ফিরে গেলেও ধোনি তার সেঞ্চুরি তুলে নেন। ১২২ বলে ১৩৪ রান করেন তিনি। তার ইনিংসে ছিলো ১০টি চার ও ৬টি ছক্কা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.