অবসরের কথা সত্যি নয় : ফন গাল

0

খেলাধুলা : কোচ হিসেবে সবশেষ নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব ছেড়ে ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কোচিং করিয়েছিলন ফন গাল।

গত মে মাসে ওল্ড ট্রাফোর্ড ছাড়ার পর কোনো ক্লাবের সঙ্গে যুক্ত হননি ফন গাল। সোমবার ডাচ পত্রিকা ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে জামাতার হঠাৎ মৃত্যুতে নাকি কোচিং ক্যারিয়ারকে বিদায় বলে দিয়েছেন তিনি। তবে সে খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন ফন গাল।

এখনই অবসর নয়, তবে আগামী গ্রীষ্ম পর্যন্ত বিশ্রামে থাকার কথা জানিয়েছেন ফন গাল। এর আগে স্প্যানিশ রেডিও কাদেনাকে দেওয়া সাক্ষাতকারে ফন গাল বলেছিলেন, ‘আমি চালিয়ে যাবো কিনা তা নির্ভর করবে প্রস্তাব পাওয়ার ওপর। আমি অনেক ক্লাবেই কোচিং করিয়েছি। তবে আমি মনে করি এই লেভেলের ক্লাবগুলোতে উন্নতি করাটা কিছুটা কঠিন হবে। আমি এই মুহূর্তে অবসর নিচ্ছি; তা সত্যি নয়। তবে বিশ্রামের পর আগামী জুন-জুলাইয়ে আমি সিদ্ধান্ত নেব।’

ম্যানচেস্টার ইউনাইটেডে চাকরি ছাড়ার পর স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়ায় অফার পেয়েছিলেন ফন গাল। তবে আগামী গ্রীষ্মে এ ডাচ কোচ কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার অপেক্ষা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.