হ্যান্ডসেট আমদানি বাড়াতে এলসির মেয়াদ বাড়াচ্ছে বিটিআরসি

0

তথ্য ও প্রযুক্তি : হ্যান্ডসেট আমদানির প্রক্রিয়া সহজ করতে এলসির মেয়াদ তিন থেকে ছয় মাস করার সিদ্ধান্ত নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে নির্ধারিত ৯০ দিনের বেঁধে দেয়া সময়ে উড়োজাহাজে সেট আনার বাড়তি ব্যয় কমবে আমদানিকারকদের।

আমদানিকারকদের মতে, এলসির সময়সীমা বাড়ানোর কারণে আমদানি প্রক্রিয়া সহজ ও খরচ কমবে। এটি দেশের টেলিযোগাযোগ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

বেস্ট অ্যাসোসিয়েটসের স্বত্বাধিকারী ও আমদানিকারক মোহাম্মদ আলী জানান, হ্যান্ডসেট আমদানিতে এতোদিন বিটিআরসি থেকে আমদানিকারকরা ৯০ দিনের ছাড়পত্র পেতেন। আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ মেয়াদ ১৮০ দিন করার সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, দেশে এখন প্রতি বছর প্রায় তিন কোটি হ্যান্ডসেট আমদানি হয়। এর মধ্যে ৭০ লাখ স্মার্টফোন। এছাড়া বিটিআরসি থেকে হ্যান্ডসেট আমদানির জন্য ৮০০ প্রতিষ্ঠান নিবন্ধন নিলেও বর্তমানে হ্যান্ডসেট আমদানি প্রক্রিয়ায় যুক্ত ১০৮ কোম্পানি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.