আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানের একটি বাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে দেশটির গোলযোগপূর্ণ কুররাম অ্যাজেন্সির প্যারাচিনা এলাকায় ব্যস্ত ইদগাহ সবজি বাজারে এ ঘটনা ঘটে।
ওই এলাকার সাংসদ সাজিদ হুসাইন তুরি বলেন, স্থানীয় উপজাতিদের এ হামলায় ইতিমধ্যে অন্তত ২১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
পাক সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমপ্রোসিভ এক্সপ্লোসিভ ডিভাইসের মাধ্যমে এ বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল এবং সেনাবাহিনী পৌঁছেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: ডেইলি পাকিস্তান
