চট্টগ্রামে ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার উদ্বোধন

0

নিজস্ব প্রতিবেদক::উদ্ভাবনী কর্মকান্ড ও প্রতিটি জেলার অনন্য অর্জন নিয়ে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম সংলগ্ন হকি মাঠে অনুষ্ঠিত হচ্ছে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্র্যান্ডিং মেলা।

শনিবার(২১ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, সব ধরনের কাজে ডিজিটাল এর ছোঁয়া লেগেছে যার বদৌলতে কাজ দ্রুত এবং দুর্নীতিমুক্ত হচ্ছে। ডিজিটাল এর কাছে কোন তদবির চলেনা এবং এর কাছে কোন অনিয়ম প্রশ্রয় পায়না।
তিনদিন ব্যাপী মেলায় স্টল থাকছে শতাধিক। এতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সরকারি দপ্তর, সেবাখাত, তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, ই-কমার্স প্রতিষ্ঠান, টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন এর সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধনী দিনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশানার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন সহ চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা প্রশাসকগন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.