আল্লামা জাফর আহমদ বদরীর ইন্তেকালে সুন্নী অঙ্গনে শোকের ছায়া

0

নিজস্ব প্রতিবেদক:: আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রখ্যাত আলেমদ্বীন, উপমহাদেশের শীর্ষস্থানীয় ধর্মীয় ব্যক্তিত্ব, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার জেলার সাবেক সভাপতি আল্লামা জাফর আহমদ বদরী (৭৪ বছর) গতকাল ২১ জানুয়ারী শনিবার রাত সাড়ে ১১ টায় চট্টগ্রাম নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ইন্তেকালের সময় তিনি ৩ পূত্র, ২ কন্যা , স্ত্রীসহ লক্ষ লক্ষ ভক্ত-আশেক রেখে যান। তাঁর ইন্তেকালে দেশজুড়ে সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (২২ জানুয়ারী) রবিবার সকাল ১০ টায় চট্টগ্রাম বায়েজীদ থানাস্থ দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

নামাযে জানাযায় ইমামতি করেন ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম আল্লামা কাযী নুরুল ইসলাম হাশেমী (ম.জি.আ)। নামাযে জানাযার পূর্বে আল্লামা জাফর আহমদ বদরীর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, সিনিয়র যুগ্ম মহাসচিব স উ ম আব্দুচ সামাদ, আনজুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের চেয়ারম্যান পীরে তরীকত আবুল কাশেম নূরী, পীরে তরীকত শামসুদ্দৌহা বারী, পীরে তরীকত ছাদেকুর রহমান হাশেমী ।

মরহুমের জানাজায় বক্তারা বলেন, আল্লামা জাফর আহমদ বদরী (রহ:) বিশ্বব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন।তিনি আমৃত্যু ইসলামের মূলধারা উদার মতাদর্শ প্রচার করতে গিয়ে বিভিন্ন উগ্রাবাদীদের সন্ত্রাসী হামলার শিকার হন। তবুও তিনি সঠিক মতাদর্শ প্রচার থেকে বিচ্যুত হননি। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা একজন যোগ্য অভিভাবককে হারিয়েছেন। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান। উল্লেখ্য বিকালে কক্সবাজারের বদরখালীতে নিজ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.