র‌্যাবের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

0

নিজস্ব প্রতিবেদক:: নগরীর কোতোয়ালী থানাস্থ ২৮নং ইশবাল রোড পাথরঘাটায় অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

আটককৃতরা হলেন- প্রদীপ কুমার বিশ^াস (৬০), কিশোর কুমার বিশ^াস (৫৮), সজীব দাস (২৮) ও সমীর দাস (২৭)।

রোববার(২২ জানুয়ারি)গভীর রাতে মেজর এসএম সুদীপ্ত শাহীনের নেতৃত্বে র‌্যাবের ঐ অভিযানে মাদক ক্রয়-বিক্রয় করা কালে তাদের কাছ থেকে ১ হাজার লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত চোলাই মদের আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা বলে প্রাথমিক ভাবে ধারনা করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানান।

আসামীদের মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে কোতোয়ালী থানায় হস্তান্তরের মাধ্যমে কোর্টে প্রেরণে করেছেন বলে এক প্রেসবার্তায় র‌্যাব-৭এর কর্মকর্তা মিমতানুর রহমান জানিয়েছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.