মালয়েশিয়ান বিমান এমএইচ-৩৭০ খোঁজার অভিযান সমাপ্ত

0
আন্তর্জাতিক ডেস্ক:: হারিয়ে যাওয়া মালয়েশিয়ান বিমান এমএইচ৩৭০ খোঁজার জন্য গত তিন বছর ধরে চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে মঙ্গলবার। হারিয়ে যাওয়া বিমানটিতে থাকা যাত্রীদের পরিবারের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করা হয়েছে বলে জানায় সিএনএন।
২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ান এয়ারলাইনের বিমান এমএইচ৩৭০ কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। কিন্তু মধ্য পথে হঠাৎ করে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। ২৩৯ জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া বিমানটি হারিয়ে যাওয়ার পর থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের সকল দেশ একযোগে বিমানটির খোঁজে অভিযান চালায় ভারত ও প্রশান্ত মহাসাগরের একটি অংশে। কিন্তু দীর্ঘ ৩ বছর ধরে চালানো অভিযানে বিমানটির কোন হদিস মেলেনি। সর্বশেষ মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও চীন সরকারকে সাগরের নির্দিষ্ট অংশে প্রায় ২৫ হাজার কিলোমিটার এলাকা খুঁজে দেখার পরামর্শ দেয় বেশ কিছু সংস্থা। কিন্তু তা না মেনে খোঁজ অভিযানের ইতি টানা হয়। সেখানে ঘোষণা করা হয়, মালয়েশিয়ান বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে থাকা সকল যাত্রী মারা গেছে।
এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই বিমানে থাকা এক যাত্রীর স্বামী বলেন, তাদের অভিযান বন্ধ করা উচিত হয়নি। বিশেষত মহাসাগরের অধিকাংশ অঞ্চল খুঁজে দেখার পর মাত্র ২৫ হাজার কিলোমিটার খুঁজে না দেখে এই ঘোষণা দেয়া উচিত হয়নি। তার পাশাপাশি ক্ষুব্ধ আরো বেশ কিছু যাত্রীর পরিবার। তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযান চালিয়ে যাওয়ার জন্য বিচার বিভাগে আবেদন করেছেন বলেও জানা যায়। সিএনএন।
এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.