নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেছেন, সরকার তথ্য প্রযুক্তির মাধ্যমে সব ধরনের সেবা মানুষের হাতের নাগালে পৌছে দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছে।
সোমবার (২৩ জানুয়ারি) বিভাগীয় কমিশনার অফিস কর্তৃক আয়োজিত বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
বিশেষ অতিথি জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন হালদা নদীকে চট্টগ্রামের একটি আইকন হিসেবে উল্লেখ করে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে তথ্য প্রযুক্তি ও ডিজিটাল মেলার অবদান অসামান্য ।
অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সরোয়ার জাহান এর সভাপতিত্বে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সমন্বয়) শংকর রঞ্জন সাহা, পরিচালক পরিবার পরিকল্পনা মো. নুরুল আলম, বিভাগীয় পরিচালক স্থানীয় সরকার দ্বীপক চক্রবর্তী বক্তৃতা করেন।
সব শেষে হয় পুরস্কার বিতরণী। দ্রুত নাগরিক সমস্যার সমাধানকারী জেলা চাঁদপুর এবং চট্টগ্রাম জেলা প্রশাসন শ্রেষ্ঠ জেলা টিম নির্বাচিত হয়।
