শুক্র ও শনিবার ছাড়া শোভাযাত্রা করবে না ছাত্রলীগ

0

সিটিনিউজ ডেস্ক:: শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনো দিন শোভাযাত্রা না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন এ ঘোষণা দেন।

এর আগে পুনর্মিলনীতে দেয়া বক্তব্যে রাস্তা বন্ধ করে শোভাযাত্রা না করার পরামর্শ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নেত্রী বলেছেন, রাস্তা বন্ধ করে কোনো র‍্যালি করা যাবে না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। তাই জনভোগান্তি যেন না হয়, সেটা দেখতে হবে। আজকের দিনের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

কাদেরের এই বক্তব্য শেষ হলে পুনর্মিলনী পরিচালনার দায়িত্বে থাকা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার ও শনিবার ছাড়া অন্য কোনো দিন শোভাযাত্রা না করার ঘোষণা দেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.