বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা সম্মেলন সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি: বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম মহানগর শাখার পাঁচলাইশ থানার দ্বি-বার্ষিক সম্মেলন। ২৪ (জানুয়ারী) রোজ মঙ্গলবার নগরীর মোহাম্মদপুরস্থ ৭১ বাংলা চত্বরে পাঁচলাইশ থানা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি রাশেদুল আনোয়ার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি মো: ইকবাল হোসেন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সাধারণ সম্পাদক ওসমান গণি মানিক। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ. রহিম, পাঁচলাইশ থানা বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার উপদেষ্টা মো: নুরুল আবছার, কেন্দ্রীয় সদস্য আবদুল মান্নান। এতে আরো বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সংগঠক কামরুল রশিদ পারভেজ, নিজাম উদ্দিন খোকন, মো: আসাদুল হক, মুসলিম খান, শাহী ইমরান রাজু, ইমতিয়াজুল কাদের সানি, ওমর ফারুক পারভেজ, মো: জোবায়ের প্রমুখ। অনুষ্ঠান শেষে ডিঙ্গি কালচারাল একাডেমীর ক্ষুদে শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.